Posts

Showing posts with the label political parties

‘স্মার্ট বাংলাদেশ’গড়তে ছাত্রলীগের ১০ সাংগঠনিক নির্দেশনা

Image
‘স্মার্ট বাংলাদেশ’গড়তে ছাত্রলীগের ১০ সাংগঠনিক নির্দেশনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে ছাত্রলীগের সব ইউনিটের নেতা কর্মীদের প্রতি ১০টি সাংগঠনিক নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। রবিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা গুলো হলো– ১. সংগঠনের ব্যানার, পোস্টার ও অন্যান্য ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য ব্যতীত অন্য কোনো ছবি ব্যবহারের ক্ষেত্রে সাংগঠনিক নির্দেশনা মেনে চলতে হবে। dir="ltr">২. জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় শাখা সম্মেলন ব্যতীত তাদের অধীনস্থ কোনো ইউনিটের কমিটি গঠন করবে না। যে সব ইউনিটের কমিটি পূর্ণাঙ্গ হয়নি দ্রুততম সময়ের মধ্যে তাদের কেন্দ্র/সংশ্লিষ্ট ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি জমাদানের নির্দেশ দেয়া হচ্ছে। গঠনতন্ত্রে উল্লেখিত সংখ্যার অধিক সদস্য নিয়ে কোনো ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে না। ৩. গঠনতন্ত্রে উল্লেখিত সময়ে প্রতিটি ইউনিটকে অবশ্যই নিয়মিত নির্বাহী সভা আয়োজন করতে হবে। ...